রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধে বিজয়ী হয়েছে ইরান: গালিবাফ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫২ এএম
ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ
expand
ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, কয়েক সপ্তাহের যুদ্ধে ইরান ‘রণক্ষেত্রে বিজয়ী’ হয়েছে। সেইসঙ্গে শর্ত পুরণ হওয়ার কারণেই ইরান একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলেও জানান তিনি।

জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে স্পিকার বলেন, আমরা রণক্ষেত্রে বিজয়ী হয়েছি। যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং কৌশলগত হরমুজ প্রণালির সামুদ্রিক ট্রানজিট রুট ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।

গালিবাফ বলেন, আমরা যদি যুদ্ধবিরতি মেনে নিয়ে থাকি, তাহলে তা শুধু এই কারণে যে তারা আমাদের শর্তগুলো মেনে নিয়েছে।

তিনি আরো বলেন, শত্রুর প্রতিটি প্রচেষ্টা ছিল আমাদের ওপর তাদের দাবি চাপিয়ে দেওয়া। তবে আমাদের কাছে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ, আর এই ক্ষেত্রে আলোচনা হচ্ছে সংগ্রামেরই একটি অংশ।

সূত্র: ডন

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন