

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্র বর্তমানে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত, অর্থাৎ ‘লকড অ্যান্ড লোডেড’ অবস্থায় রয়েছে।
ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেন, মার্কিন সামরিক বাহিনী একটি ‘উপযুক্ত মুহূর্তের’ অপেক্ষায় আছে এবং সেই সময়েই তারা ইরানকে ‘খতম’ বা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসার কাজ সম্পন্ন করবে।
দীর্ঘ ২১ ঘণ্টার নিবিড় আলোচনার পর কোনো চুক্তিতে পৌঁছাতে না পারায় দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ট্রাম্পের এই আক্রমণাত্মক মন্তব্য মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ সামরিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে।
সূত্র: আল জাজিরা।
মন্তব্য করুন
