সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধীদের বিউটি প্রতিযোগিতা, তাও আবার কারাগারেই!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৫:০২ পিএম
অপরাধীদের বিউটি প্রতিযোগিতা, তাও আবার কারাগারেই!
expand

ব্রাজিলে এক অনন্য আয়োজন দেখা গেল কারাগারের ভেতরে। বন্দিদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা হয় বিউটি কনটেস্ট বা রূপসী প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশ নেন নারী কয়েদিরা।

কারাগারের ভেতরেই আয়োজিত এ অনুষ্ঠানে সাজগোজ করে অংশগ্রহণ করেন তারা। গান, নাচ ও বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেদের প্রতিভা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

তবে প্রতিযোগিতা শেষে তাদের গন্তব্য আবারও একই জায়গায়-কারাগারের ভেতরেই নিজ নিজ সেলে ফিরে যাওয়া।

অনুষ্ঠানটি বন্দিদের মানসিক প্রশান্তি, ইতিবাচক চিন্তা ও সমাজে ফিরে আসার প্রস্তুতি তৈরির একটি উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank