

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়-এর ভাই ও সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, স্যান্ড্রিংহাম এস্টেটের উড ফার্মে পুলিশ ও সাদাপোশাকের কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নরফোকের স্যান্ড্রিংহাম এলাকা থেকে টেমস ভ্যালি পুলিশ অ্যান্ড্রুকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ৬০-এর কোঠার এক ব্যক্তিকে গ্রেপ্তারের পাশাপাশি বার্কশায়ার ও নরফোকে একাধিক স্থানে তল্লাশি চালানো হচ্ছে।
টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, সাবেক এই প্রিন্সের বিরুদ্ধে গোপন তথ্য আদান-প্রদানের অভিযোগ পর্যালোচনা করা হচ্ছে। অভিযোগে বলা হয়েছে, মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইন-এর সঙ্গে তথ্য ভাগাভাগির সঙ্গে অ্যান্ড্রুর সম্পৃক্ততা থাকতে পারে।
প্রসঙ্গত, এপস্টেইন-এর সঙ্গে সম্পর্কের অভিযোগে প্রিন্স অ্যান্ড্রুর সব রাজকীয় খেতাব ও সামরিক পদ প্রত্যাহার করা হয়েছিল।
মন্তব্য করুন

