

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তানে ১৯টি দেশের অংশগ্রহণে ‘পাকিস্তান আর্মি টিম স্পিরিট কম্পিটিশন ২০২৬’ শুরু হয়েছে। বুধবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের পাব্বি শহরের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, জানায় পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। খবর আরব নিউজের।
এই মহড়ার অংশ হিসেবে ৬০ ঘণ্টাব্যাপী টহল মহড়া পরিচালিত হচ্ছে। এতে অংশগ্রহণকারী দলগুলোর শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও সামরিক দক্ষতার কঠিন পরীক্ষা নেওয়া হবে। বাস্তব অভিযানের মতো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করাও মহড়ার অন্যতম লক্ষ্য।
আইএসপিআর জানিয়েছে, সৌদি আরবসহ বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাতার, মালয়েশিয়া, নেপাল, শ্রীলঙ্কা, মিসরসহ মোট ২৪টি আন্তর্জাতিক দল মহড়ায় অংশ নিচ্ছে। এছাড়া ইন্দোনেশিয়া, মিয়ানমার ও থাইল্যান্ড পর্যবেক্ষক হিসেবে যুক্ত হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর পাশাপাশি দেশটির নৌবাহিনীর ১৬টি স্থানীয় দল মহড়ায় অংশ নিচ্ছে, এবং পাকিস্তান বিমানবাহিনী পর্যবেক্ষক হিসেবে অবস্থান করছে। প্রতিবছর আয়োজন করা এই মহড়ার উদ্দেশ্য হলো দলগত মনোভাব জোরদার করা, সৈনিকদের দক্ষতা উন্নয়ন এবং অংশগ্রহণকারী দেশের বাহিনীর মধ্যে সমন্বয় ও অভিজ্ঞতা বিনিময় বৃদ্ধি করা।
মন্তব্য করুন

