শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

লঘুচাপের আশঙ্কা, টানা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ পিএম
expand
লঘুচাপের আশঙ্কা, টানা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

২৪ অক্টোবরের মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী কয়েক দিন ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলাচ্ছন্ন থাকতে পারে।

১৮ অক্টোবর (শনিবার) দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে পরবর্তী কয়েক দিনে তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না বলে জানিয়েছে অধিদপ্তর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন