সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ৫ জেলায় বন্যার শঙ্কা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে আগামী তিন দিনের মধ্যে কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। একই সময়ে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার (৬ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য জানায়।

পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের উজান এলাকাতেও একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া ওড়িশা ও দক্ষিণ ঝাড়খণ্ড অঞ্চলে অবস্থান করা মৌসুমি নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাব দেশের আবহাওয়াতেও পড়তে পারে।

এ পরিস্থিতিতে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কয়েকটি নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে এসব জেলার নদী-তীরবর্তী নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

এ ছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চল অস্থায়ীভাবে প্লাবিত হতে পারে। একই সময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদী-সংলগ্ন নিচু এলাকাতেও সাময়িক প্লাবনের সম্ভাবনার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Spain
Scheduled
07 Jul, 01:00 AM
VS
World Cup