মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের সম্ভাবনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৭:২৭ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ঢাকাসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে সকাল ৯টার মধ্যে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এই সময়ে তুমুল বৃষ্টি ও বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় এ তথ্য।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ের মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। সেইসঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে ১৫ জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের মধ্যে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কার পাশাপাশি সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয় পূর্বাভাসে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Jordan VS Algeria
5'
0 - 0
World Cup