শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাসহ সারা দেশে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৪২ এএম
ঢাকাসহ সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
expand
ঢাকাসহ সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ বর্তমানে মৌসুমি বৃষ্টিবলয়ের শেষ ধাপে প্রবেশ করেছে। এর প্রভাবে দেশের প্রায় সব এলাকায় কমবেশি বৃষ্টিপাত হচ্ছে, যা আজও অব্যাহত রয়েছে।

এদিকে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, সোমবার (৬ অক্টোবর) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বেশ কিছু জেলায় বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “সোমবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের পর থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে দেশের কয়েকটি এলাকায় হালকা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।”

সম্ভাব্য বৃষ্টিপ্রবণ অঞ্চলসমূহ

ঢাকা বিভাগ: ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও রাজবাড়ী

রাজশাহী বিভাগ: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও নওগাঁ

ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ ও নেত্রকোনা

সিলেট বিভাগ: সিলেট ও সুনামগঞ্জ

খুলনা বিভাগ: মাগুরা

বরিশাল বিভাগ: বরিশাল, পটুয়াখালী ও ভোলা

চট্টগ্রাম বিভাগ: চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া

রংপুর বিভাগ: লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা

আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বৃষ্টির এই ধারা আগামী দুই-এক দিন স্থায়ী হতে পারে। বিশেষ করে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকায় সাধারণ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন