

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে।
বর্তমানে এটি ভারতের ওড়িশা উপকূলের কাছে গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এই আবহাওয়াজনিত প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের মতো রাজধানী ঢাকাতেও বৃষ্টি অব্যাহত রয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকেই ঢাকায় শুরু হয় টানা মুষলধারে বৃষ্টি। সকাল সাড়ে ৮টা পর্যন্ত বৃষ্টি থামেনি।
নগরীর নিন্মাঞ্চলসহ বেশ কিছু এলাকায় বৃষ্টির পানিতে সড়ক ডুবে যায়। বিশেষ করে নিচু সড়কগুলোতে জলাবদ্ধতা দেখা দেওয়ায় যানবাহন চালক ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। যদিও ছুটির দিন হওয়ায় সড়কে মানুষের চাপ তুলনামূলকভাবে কম ছিল।
এর আগে আবহাওয়া অধিদপ্তর দেশের আটটি বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা জানিয়েছিল। সতর্কবার্তায় বলা হয়, টানা বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকি রয়েছে। একইসঙ্গে ঢাকাসহ বড় শহরগুলোতে অস্থায়ী জলাবদ্ধতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্র ও সুন্দরবনের নদী-খালে মাছ ধরতে যাওয়া জেলে ও মাঝিদের নিরাপদে থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।
মন্তব্য করুন
