

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা এ সমস্যায় ভুগছে। ঈদের সময় বাতাসের মান কিছুটা ভালো থাকলেও সরকারি ছুটি শেষে অফিস-আদালত খুলতেই আবারও দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে।
বুধবার (২৫ মার্চ) সকালে রাজধানীর বায়ুমান অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে।
সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৬৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৬ষ্ঠ স্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
একই সময়ে ২৫০ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং (২২৮), তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর (১৯৬), চতুর্থ স্থানে থাইল্যান্ডের চিয়াং মাই (১৮০) এবং পঞ্চম স্থানে সৌদি আরবের রিয়াদ (১৬৮)।
একিউআই স্কোর অনুযায়ী, ০ থেকে ৫০ পর্যন্ত বায়ুমান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
২০১ থেকে ৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ স্কোরকে ঝুঁকিপূর্ণ ধরা হয়, যা মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে।
মন্তব্য করুন
