শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাতেই ঢাকাসহ ১৮ অঞ্চলে ঝড়ের আভাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৯:৪১ পিএম
expand
রাতেই ঢাকাসহ ১৮ অঞ্চলে ঝড়ের আভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১৮ অঞ্চলে দমকা ঝড় হতে পারে। এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে বজ্রবৃষ্টি ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ওড়িশা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশসহ ভারতের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন