বৃহস্পতিবার
২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে ঢাকার শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা থেকে ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি রাতের দিকে হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে। কুয়াশাচ্ছন্ন পরিস্থিতির কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, এ সময়ে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এদিকে সন্ধ্যা ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭১ শতাংশ।

এ ছাড়া, আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন