সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেল্টনের স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতলেন জভেরেভ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ এএম
ছবি: সংগৃহীত
expand

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের ট্রফি জয়ের সুযোগ পেয়েছিলেন আমেরিকান কোনো পুরুষ তারকা। তবে সেই সুযোগ শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেরননি বেন শেল্টন। ফাইনালে জার্মানির আলেক্সান্ডার জভেরেভের কাছে হেরেছেন তিনি।

রোববার (১৪ সেপ্টেম্বর) আর্থার অ্যাশ স্টেডিয়ামের ফাইনালে শেল্টনকে ৬-৩, ৭-৬ (৭-২), ৫-৭, ৬-২ গেমে হারিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতেছেন আলেক্সান্দার জভেরেভ।

শুরু থেকেই ম্যাচে আধিপত্য ছিল জভেরেভের। প্রথম দুই সেট জিতে শিরোপার দিকে এগিয়ে যান তিনি। তৃতীয় সেটে অবশ্য লড়াইয়ে ফেরেন শেল্টন। সেটটি জিতে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনলেও শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেননি আমেরিকান তরুণ। চতুর্থ সেটে ৬-২ ব্যবধানে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করেন জভেরেভ।

এই হারে ফলে আমেরিকান পুরুষ টেনিসের গ্র্যান্ড স্লাম-খরা আরও দীর্ঘ হলো। সর্বশেষ ২০০৩ সালে অ্যান্ডি রডিক ইউএস ওপেন জেতার পর থেকে আর কোনো আমেরিকান পুরুষ খেলোয়াড় গ্র্যান্ড স্লামের শিরোপা জিততে পারেননি। এবার শেল্টনের সামনে সেই অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ তৈরি হলেও শেষ ধাপে এসে তা পূরণ হলো না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank