

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাঠে নামলেই যেন নতুন কোনো কীর্তি যোগ হচ্ছে লিওনেল মেসির ক্যারিয়ারে। জর্ডানের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে নেমে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন এই তারকা।
জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে মেসির মতোই সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোও। গ্রুপ পর্বের প্রথম ম্যাচের হতাশার পর উজবেকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।
মেসি ও রোনালদোর দীর্ঘদিনের শ্রেষ্ঠত্বের লড়াই ফুটবলপ্রেমীদের আলোচনার অন্যতম বিষয়। তবে সর্বকালের সেরা ফুটবলার বাছাইয়ের প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দ ভিন্ন। তার মতে, এই মর্যাদার দাবিদার ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।
বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকার কথা রয়েছে ট্রাম্পের। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার দায়িত্বও তার থাকবে বলে জানা গেছে।
সর্বকালের সেরা নিয়ে আলোচনায় যেখানে প্রায়ই মেসি ও রোনালদোর নাম উঠে আসে, সেখানে ট্রাম্প নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে পেলের প্রশংসা করেন। তিনি জানান, পেলের খেলা সরাসরি দেখার সুযোগই তাকে এই সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করেছে।
ডিএজেডএনের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তরুণ বয়সে তিনি পেলের খেলা দেখতে গিয়েছিলেন। তখন পেলে নিউইয়র্ক কসমসের হয়ে খেলতেন। সেই সময়কার স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, স্টেডিয়ামে দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল এবং পেলের পারফরম্যান্স তাকে মুগ্ধ করেছিল।
ট্রাম্প আরও বলেন, পেলের সময়টা অনেক আগের হলেও তার প্রতিভা ছিল অসাধারণ। তিনি পেলের তুলনা করেন অন্যান্য যুগসেরা ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে এবং বলেন, তার চোখে পেলে ছিলেন ব্যতিক্রমী একজন খেলোয়াড়।
