বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
এশিয়ান কাপ বাছাই

সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো এশিয়ান গেমসের নারী হকি বাছাই পর্বে অংশ নিয়েই দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ দল। সেই ধারাবাহিকতায় এবার সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ৩-১ গোলের জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে একাই সবক’টি গোল করেন আইরিন রিয়া।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে ছিল বাংলাদেশ। অষ্টম মিনিটে রিয়ার গোলে লিড নেয় দলটি। তবে প্রথম কোয়ার্টারের শেষ দিকে সিঙ্গাপুর সমতা ফেরায়। এরপর দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে দুই দলই গোলের দেখা পায়নি।

চতুর্থ কোয়ার্টারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিয়া। নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগে আবারও গোল করে দলকে এগিয়ে নেন তিনি। এরপর শেষ দিকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে নিশ্চিত করেন বাংলাদেশের জয়।

এই জয়ের ফলে বাছাইয়ের ফাইনালে উঠল বাংলাদেশ। প্রথমবার অংশ নিয়েই এমন সাফল্য নারী হকিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Panama VS Croatia
90'+3'
0 - 1
54' Ante Budimir
World Cup