মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে বাংলাদেশের মেয়েরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পিএম আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পিএম
গোলের পর বাংলাদেশের উদযাপন ।। ছবি: সংগৃহীত
expand
গোলের পর বাংলাদেশের উদযাপন ।। ছবি: সংগৃহীত

নতুন এক ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল। হংকং চায়নাকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি। একই সঙ্গে সেমিফাইনালেও জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (২৬ এপ্রিল) হংকংয়ের বিপক্ষে এ ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে কমপক্ষে ‘ড্র’ নিয়ে মাঠ ছাড়তে হতো বাংলাদেশের।

এমন ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশ নারী হকি দলের। ম্যাচের প্রথম মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে দ্রুতই ম্যাচে ফিরে আসে দলটি।

ধীরে ধীরে আক্রমণ বাড়িয়ে চাপ সৃষ্টি করতে থাকে বাংলাদেশ। এর ফল আসে দশম মিনিটে। মিডফিল্ডার নাদিরা এমা প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভিড়ের মধ্যে থেকে দারুণ শটে গোল করে সমতা ফেরান। এই গোলের পর ম্যাচে আত্মবিশ্বাস আরও বাড়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে।

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আরও সংগঠিত হকি খেলতে থাকে বাংলাদেশ। আক্রমণ ও বল দখলে এগিয়ে থেকে তারা ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ৩৯তম মিনিটে কনা আক্তার ফিল্ড গোল করে দলকে এগিয়ে দেন।

এরপর বাকি সময় হংকং চায়না সমতায় ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়ভাবে তা প্রতিহত করে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী হকি দল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank