

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় প্রথম ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী পরশু থেকে প্রধান কোচ টমাস ডুলির অধীনে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে।
প্রাথমিক দলে আপাতত রাখা হয়েছে শুধু বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলা খেলোয়াড়দের। বিদেশি লিগে খেলা ফুটবলাররা পরে দলের সঙ্গে যোগ দেবেন। তাদের মধ্যে সর্বশেষ জাতীয় দলে ছিলেন হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলাম।
ঘোষিত দলে জাতীয় দলের জার্সিতে এখনো অভিষেক হয়নি তিন খেলোয়াড়ের। তারা হলেন ফরোয়ার্ড সৌরভ দেওয়ান ও মিনহাজুল করিম এবং ডিফেন্ডার আবদুল্লাহ ওমর। ফলে নতুনদের পরখ করার সুযোগও পাচ্ছেন কোচ ডুলি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে এবারই প্রথম ফিফা আসিয়ান কাপ আয়োজন করা হচ্ছে। মূলত ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ থাকায় ভারত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে তাদের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ফিফা। সেই আমন্ত্রণ গ্রহণ করে বাফুফে।
ফিফা আরব কাপের আদলে গত বছর টুর্নামেন্টটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। চলতি বছর ফিফা কংগ্রেসে সেটি চূড়ান্ত অনুমোদন পায়। আসিয়ানভুক্ত ১১ দেশের পাশাপাশি চীন, ভারত ও হংকংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে চীন নাম প্রত্যাহার করলে তাদের জায়গায় পাকিস্তানকে নেওয়া হয়। ভারতের পরিবর্তে সুযোগ পায় বাংলাদেশ।
২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় হবে টুর্নামেন্টটি। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে খেলবে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।
বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান, আনিসুর রহমান।
ডিফেন্ডার: তপু বর্মণ, শাকিল আহাদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল, মনজুরুর রহমান।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন, কাজেম শাহ
ফরোয়ার্ড: রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, মিনহাজুল করিম, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান, রাব্বি হোসেন।


