

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন স্পেনের তারকা মিডফিল্ডার রদ্রি। মঙ্গলবার (১৮ আগস্ট) ৩০ বছর বয়সী এই ফুটবলারকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।
রদ্রিকে নিয়ে বার্সেলোনার আগ্রহ অবশ্য নতুন নয়। তাকে দলে পেতে রিয়াল মাদ্রিদও আগ্রহী ছিল। শেষ পর্যন্ত দুই স্প্যানিশ জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতায় বার্সেলোনাকেই বেছে নিয়েছেন ব্যালন ডি’অরজয়ী এই মিডফিল্ডার।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, রদ্রির সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করেছে বার্সেলোনা। মেডিকেল পরীক্ষাসহ দলবদলের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার পর চুক্তির ঘোষণা দেওয়া হয়।
ম্যানচেস্টার সিটিতে নিজের সময়টা শেষ করে বার্সেলোনায় নতুন অধ্যায় শুরু করছেন রদ্রি। জাতীয় দলের হয়ে সম্প্রতি বিশ্বকাপ জেতা এই মিডফিল্ডার এবার ক্লাব ফুটবলেও স্পেনের পরিচিত মুখদের সঙ্গে খেলবেন। বার্সেলোনার দলে তাঁর সতীর্থ হিসেবে থাকবেন লামিনে ইয়ামাল, দানি ওলমো, পাউ কুবারসি, গাভি ও পেদ্রি।
রদ্রিকে পেতে বার্সেলোনা ৭ কোটি ৬৫ লাখ ইউরো খরচ করতে সম্মত হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৮০ কোটি টাকা। তবে চুক্তির আর্থিক কাঠামো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কোনো পক্ষ।
সিটির সঙ্গে রদ্রির আগের চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি ছিল। এর মধ্যেই নতুন ঠিকানা হিসেবে বার্সেলোনাকে বেছে নেন তিনি। সোমবার বার্সেলোনায় পৌঁছে নিজের উচ্ছ্বাসের কথাও জানান এই মিডফিল্ডার।
বিমানবন্দরে সাংবাদিকদের রদ্রি বলেন, বার্সেলোনায় খেলাটা তার কাছে স্বপ্নের মতো। নতুন সতীর্থদের সঙ্গে কাজ শুরু করে দ্রুত মাঠে নামার জন্যও তিনি অপেক্ষা করছেন।


