মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন নিয়মে শাস্তি পেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৯:৪৮ এএম
নেইমার জুনিয়র ।। ফাইল ছবি
expand
নেইমার জুনিয়র ।। ফাইল ছবি

সময় নষ্ট ঠেকাতে ফুটবলে চালু হওয়া নতুন নিয়মের প্রথম শাস্তির মুখে পড়েছেন নেইমার জুনিয়র। তবে নিয়ম ভাঙার জন্য নয়, বরং কোচের সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় বাধ্যতামূলকভাবে এক মিনিট মাঠের বাইরে থাকতে হয়েছে সান্তোসের অধিনায়ককে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচে গোলরক্ষক চিকিৎসা নেওয়ার প্রয়োজন হলে খেলা পুনরায় শুরু হওয়ার পর আউটফিল্ডের একজন খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। ওই খেলোয়াড়কে নির্ধারণ করার দায়িত্ব থাকবে দলের কোচের।

কোচের হাতে এ সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় থাকবে মাত্র ১০ সেকেন্ড। নির্ধারিত সময়ের মধ্যে কোনো খেলোয়াড়ের নাম জানাতে না পারলে অধিনায়ককেই এক মিনিটের জন্য মাঠ ছাড়তে হবে। নেইমারের ক্ষেত্রে ঠিক সেটিই ঘটেছে।

ব্রাজিলের সিরি আ-তে ভাস্কোর বিপক্ষে সান্তোসের সর্বশেষ ম্যাচে ঘটনাটি ঘটে। ম্যাচটি ৩-০ গোলে জেতে নেইমারের দল। খেলার একপর্যায়ে সান্তোসের গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাওয়ে মাঠে চিকিৎসা নেন।

খেলা আবার শুরু করার আগে ১০ সেকেন্ডের মধ্যে কোনো খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠানোর সিদ্ধান্ত জানাতে পারেননি সান্তোসের কোচ অ্যালেক্সি স্তিভাল, যিনি কুচা নামেই পরিচিত। ফলে নিয়ম অনুযায়ী অধিনায়ক নেইমারকেই এক মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হয়।

সময়ক্ষেপণ কমানোর উদ্দেশ্যে ইংলিশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় এই নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে ভবিষ্যতে নিয়মটি স্থায়ীভাবে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

নেইমারের ঘটনাটি তাই ফুটবলে নতুন এই নিয়মের বাস্তব প্রয়োগের প্রথম উল্লেখযোগ্য উদাহরণ হয়ে থাকল—যেখানে শাস্তি পেলেন খেলোয়াড়, অথচ সিদ্ধান্তে ভুল ছিল দলের কোচিং স্টাফের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank