মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৯:৩৭ এএম
স্বর্ণের গয়না
expand
স্বর্ণের গয়না

যুক্তরাষ্ট্রে আগামী মাসে সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো বেড়েছে স্বর্ণের দাম।

একই সঙ্গে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণীর দিকে।

মঙ্গলবার (১৮ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১টা ৩০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪২৪ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে।

একই সময়ে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারের দামও শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৮০ দশমিক ৯০ ডলারে উঠেছে।

এদিকে প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলার কয়েক মাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে।

সাধারণত ডলারের দর কমলে অন্যান্য মুদ্রায় লেনদেনকারী ক্রেতাদের কাছে ডলারে মূল্য নির্ধারিত সোনা তুলনামূলক সস্তা হয়ে যায়। এতে মূল্যবান ধাতুটির চাহিদা ও দাম বাড়ার সুযোগ তৈরি হয়।

বাজার বিশ্লেষকদের নজর এখন ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণীর দিকে। ওই নথিতে আগামী মাসে সুদের হার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারকদের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যেতে পারে।

স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে।

স্পট রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৫ দশমিক ৬১ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭৫৯ দশমিক ৭২ ডলারে উঠেছে।

এ ছাড়া প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩৩৩ দশমিক ২৫ ডলারে পৌঁছেছে।

সূত্র: রয়টার্স

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank