

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাবেক বিএনপি ও বর্তমান জামায়াত নেতা ড. ফয়জুল হক গণঅধিকার পরিষদের নুরুল হক (নুর) ও সাধারণ দলটির সাবেক সম্পাদক এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খানকে ‘রাজনৈতিক ভাইরাস’ হিসেবে আখ্যা দিয়েছেন।
তিনি বলেছেন, ‘শুধুমাত্র রাজনৈতিক শিষ্টাচারের কারণেই ওদের অতি গোপন দালালিগুলো কখনোই সামনে আনতে চাইনি।’
মঙ্গলবার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নূর-রাশেদকে নিয়ে নানা মন্তব্য করেন এবং তাদের ঘিরে বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন।
ফয়জুল হক লেখেন, ‘নূর রাশেদ হচ্ছে এই সমাজের ভাইরাস! বিগত সময়ে সরকার তাদের বাজে সময় পার করতে এই ভাইরাসগুলোকে ছেড়ে দেয়।’
তিনি আরও লিখেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিবাদী হয়ে ওঠার শেষ সময়ে নূর রাশেদ ও মেন্দি সাফাদি ইস্যু সামনে এনে সরকার সময় পার করত। একইভাবে গণঅধিকার পরিষদকে ভেঙে বিভিন্ন সময়ে আলোচনায় রাখার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।’
ফয়জুল হকের বলেন, ‘এমনকি বিএনপি-জামায়াতের চেয়েও শক্তিশালী দল নূর-রাশেদের দল—এভাবে প্রচারণা করত তারা।’
বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে জামায়াতের এই নেতা বলেন, ‘ঠিক একই উপায়ে বর্তমান সরকারও এই দুটি অখাদ্যকে খাদ্য দিয়ে বাঁচিয়ে রেখেছে রাজনৈতিক ভাইরাস ছড়ানোর জন্য।’
তিনি আরও বলেন, বিএনপি নেতারা রাজনৈতিক শিষ্টাচারের কারণে যেসব বক্তব্য দিতে লজ্জা পাবেন, সেসব বক্তব্য নূর-রাশেদকে দিয়ে প্রকাশের মাধ্যমে বিভিন্ন ইস্যু ধামাচাপা দেওয়া হচ্ছে।
নূর-রাশেদের কর্মকাণ্ড সম্পর্কে নিজের কাছে তথ্য থাকার দাবি করে ফয়জুল হক বলেন, ‘নূর রাশেদ কখন কী লেখালেখি করে, এসবের ইতিহাস আমার জানা আছে। কোথায় এই দুজনের রশি বাঁধা, তাও আমার জানা আছে।’
রাজনীতিতে ক্ষমতার পালাবদলের প্রসঙ্গ টেনে ফয়জুল হক নূর-রাশেদের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ‘রাজনীতি চিরস্থায়ী কোনো জিনিস নয়, ক্ষমতার পালাবদল হতেই হয়।’
পোস্টের শেষাংশে ফয়জুল হক বলেন, ‘আমার মনে হচ্ছে, সময়ের পরিক্রমায় আওয়ামী লীগের চরিত্রের সাথেই হবে ওদের আসল ঠিকানা।’


