

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয় দলের তারকা মিডফিল্ডার শামিত সোমকে দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব নিউইয়র্ক কসমস।
এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে পেলে এবং ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মতো কিংবদন্তিদের সাবেক ক্লাবটি।
মেজর লিগ সকার এবং কানাডিয়ান প্রিমিয়ার লিগে প্রায় এক দশকের পেশাদার অভিজ্ঞতাসম্পন্ন এই ফুটবলার কসমসের মাঝমাঠকে আরও শক্তিশালী করবেন বলে ক্লাব কর্তৃপক্ষ আশা করছেন। ক্লাবটিতে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শামিত জানান, ‘হাই বন্ধুরা, আমি শামিত সোম, সেন্ট্রাল মিডফিল্ডার, নম্বর ১২, কানাডিয়ান-বাঙালি, এবং আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত।’
কানাডিয়ান ক্লাব ক্যাভালরি এফসি থেকে ফ্রি এজেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের এই লিগে যোগ দিলেন তিনি। নিউইয়র্ক কসমসের হোম ভেন্যু ঐতিহাসিক হিঞ্চলিফ স্টেডিয়ামে শমিতকে ১২ নম্বর জার্সিতে মাঠ কাঁপাতে দেখা যাবে।
কানাডায় জন্ম নেওয়া শামিত সোম পূর্বে কানাডা জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচ খেললেও, পরে ফিফার নিয়ম মেনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার সিদ্ধান্ত নেন। ফুটবল সম্রাট পেলে ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক ক্লাবে তার অন্তর্ভুক্তি বাংলাদেশি ফুটবল ভক্তদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

