বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিনিসিয়ুসকে দলে টানতে বড় অঙ্কের প্রস্তাব আর্সেনালের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৮:১০ এএম
ছবি: ভিনিসিয়ুস জুনিয়র
expand
ছবি: ভিনিসিয়ুস জুনিয়র

দলবদলের বাজারে বড় চমকের আভাস। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়াতে বিশাল অঙ্কের প্রস্তাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে আর্সেনাল। প্রায় ১৫০ মিলিয়ন ইউরো (প্রায় ২ হাজার ১৪২ কোটি টাকা) খরচ করে এই ফরোয়ার্ডকে লন্ডনে নিতে চায় গানাররা। ভিনিসিয়ুসের চুক্তি নবায়ন নিয়ে রিয়ালের সঙ্গে টানাপোড়েনের সুযোগই কাজে লাগাতে চাইছে ইংলিশ ক্লাবটি।

ব্রিটিশ গনমাধ্যমের খবর অনুযায়ী, রিয়ালের এই ফরোয়ার্ডের জন্য ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে আর্সেনাল।

এই প্রস্তাব বাস্তবে রূপ নিলে সেটি হবে প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে বড় দলবদল। এর আগে ইংলিশ ফুটবলে সবচেয়ে বেশি অর্থ খরচের রেকর্ড ছিল আলেকজান্ডার ইসাককে দলে নিতে লিভারপুলের ব্যয় করা ১২৫ মিলিয়ন পাউন্ড।

ভিনিসিয়ুস ও রিয়াল মাদ্রিদের মধ্যে নতুন চুক্তি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মৌসুমের শেষে। নতুন চুক্তিতে তিনি বেতন বৃদ্ধির দাবি করছেন।

বর্তমানে ভিনিসিয়ুস বছরে প্রায় ১৫ মিলিয়ন পাউন্ড আয় করেন। নতুন চুক্তিতে তার দাবি ২৫ মিলিয়ন পাউন্ডের বেশি। তবে রিয়াল মাদ্রিদ বছরে প্রায় ১৯ মিলিয়ন পাউন্ডের বেশি দিতে আগ্রহী নয় বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

এই আর্থিক ব্যবধানই আর্সেনালকে সুযোগ করে দিচ্ছে। লন্ডনের ক্লাবটি শুধু বড় অঙ্কের দলবদল ফিই নয়, ভিনিসিয়ুসকে পেতে বেতন কাঠামোতেও বড় পরিবর্তন আনতে প্রস্তুত।

আর্সেনালের পরিকল্পনা, ভিনিসিয়ুসকে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের একজন বানানো। বর্তমানে ক্লাবটির সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড় বুকায়ো সাকা, যার সাপ্তাহিক আয় প্রায় ৩ লাখ ৫০ হাজার পাউন্ড।

ভিনিসিয়ুস আর্সেনালে এলে তিনি ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডকেও ছাড়িয়ে যেতে পারেন। বর্তমানে হালান্ড সপ্তাহে প্রায় ৫ লাখ ২৫ হাজার পাউন্ড আয় করে প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন