মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিপক্ষের খেলোয়াড় সংকট, বাতিল বার্সেলোনার ম্যাচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৯:৩৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে ইংল্যান্ডে সফর করলেও মাঠে নামা হলো না বার্সেলোনার। প্রতিপক্ষ প্রেস্টন নর্থ এন্ড পূর্ণাঙ্গ সিনিয়র দল গঠন করতে না পারায় শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে দুই দলের নির্ধারিত প্রীতি ম্যাচ।

সোমবার (০৩ আগস্ট) ইংল্যান্ডের সেন্ট জর্জ’স পার্কে ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে ম্যাচের আগে প্রেস্টন কর্তৃপক্ষ বার্সেলোনাকে জানায়, খেলোয়াড় সংকটের কারণে তারা সিনিয়র দল নামাতে পারবে না। বিকল্প হিসেবে অনূর্ধ্ব-২১ দল খেলানোর প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণ করেনি স্প্যানিশ ক্লাবটি।

বার্সেলোনা মনে করে, নতুন মৌসুমের আগে প্রতিযোগিতামূলক প্রস্তুতির জন্য শক্তিশালী সিনিয়র দলের বিপক্ষে খেলা প্রয়োজন। সে কারণে বয়সভিত্তিক দলের বিপক্ষে ম্যাচ না খেলে অনুশীলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় হান্সি ফ্লিকের দল।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, সামনে লিগ কাপের ম্যাচ থাকায় কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে বিশ্রামে রেখেছে প্রেস্টন। এর পাশাপাশি চোটের কারণে একাধিক খেলোয়াড় ছিটকে যাওয়ায় পূর্ণাঙ্গ সিনিয়র দল গঠন করা সম্ভব হয়নি।

ম্যাচ বাতিল হওয়ায় বার্সেলোনা তাদের প্রস্তুতি সূচিতেও পরিবর্তন এনেছে। নির্ধারিত সময়ের আগেই স্পেনে ফিরে যাবে কাতালান ক্লাবটি।

এরপর ইতালিতে অনুষ্ঠিতব্য প্রাক-মৌসুম টুর্নামেন্টে অংশ নেবে বার্সেলোনা। সেখানে তাদের প্রতিপক্ষ থাকবে নটিংহাম ফরেস্ট ও উদিনেসে। এরপর নিজেদের মাঠে জোয়ান গ্যাম্পার ট্রফিতে মিশরের ক্লাব আল আহলির বিপক্ষে খেলবে স্প্যানিশ জায়ান্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন