বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, প্রতিপক্ষ কারা?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৯:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
expand

সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখার সুযাগ হাতছাড়া করেছে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপ অভিযান শেষ হলেও আন্তর্জাতিক সূচির ব্যস্ততা শেষ হচ্ছে না লিওনেল স্ক্যালোনির দলের।

বিশ্বকাপ শেষে দেশে ফিরে কিছুদিনের বিরতি নেবে আর্জেন্টিনা দল। এরপর আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে হবে বর্তমান বিশ্বকাপ রানার্সআপদের।

ফিফার নির্ধারিত আন্তর্জাতিক ম্যাচ সূচি অনুযায়ী, আর্জেন্টিনার পরবর্তী আন্তর্জাতিক ম্যাচগুলো হবে ২০২৬ সালের ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের উইন্ডোতে। এই সময়ে জাতীয় দলগুলো সর্বোচ্চ চারটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাবে।

তবে এখনো আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষের নাম ঘোষণা করা হয়নি। ফলে বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচে স্কালোনির দল কার মুখোমুখি হবে, সেটি জানতে অপেক্ষা করতে হবে।

এরপর ২০২৬ সালের শেষ আন্তর্জাতিক বিরতি অনুষ্ঠিত হবে ৯ থেকে ১৭ নভেম্বর। ওই সময়ও বেশ কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাবে আর্জেন্টিনা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank