সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল-জার্মানির পর বিশ্বকাপের ‘এলিট’ ক্লাবে আর্জেন্টিনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০১:১৭ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে আরও একটি বড় অর্জন যোগ করল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চলমান বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। এ জয়ে টবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে ৫০তম জয়ের মাইলফলক ছুঁয়েছে লিওনেল স্কালোনির দল।

বিশ্বকাপে ৫০ বা তার বেশি জয়ের রেকর্ড এতদিন ছিল মাত্র পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও চারবারের শিরোপাজয়ী জার্মানির দখলে। এবার তৃতীয় দল হিসেবে এই তালিকায় জায়গা করে নিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিশ্বকাপের ১৯টি আসরে অংশ নিয়ে আর্জেন্টিনা এখন পর্যন্ত খেলেছে ৯১টি ম্যাচ। এর মধ্যে ৫০ ম্যাচে জয় পেয়েছে তারা। পাশাপাশি ২৪ ম্যাচে হার এবং ১৭ ম্যাচে ড্র রয়েছে দলটির।

বিশ্বকাপে সবচেয়ে বেশি জয়ের তালিকায় ব্রাজিল শীর্ষে রয়েছে। ১১৭ ম্যাচে তাদের জয় ৭৮টি। জার্মানি ১১৫ ম্যাচে জিতেছে ৭০ বার। তাদের পরেই অবস্থান করছে আর্জেন্টিনা।

এই তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ইতালি ও ফ্রান্স এখনো ৫০ জয়ের ঘরে পৌঁছাতে পারেনি। ইতালি ১৮টি বিশ্বকাপ আসরে ৮৩ ম্যাচ খেলে জয় পেয়েছে ৪৫টিতে। আর ১৭টি আসরে অংশ নেওয়া ফ্রান্সের ৭৬ ম্যাচে জয় ৪২টি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Japan
Scheduled
29 Jun, 11:00 PM
VS
World Cup