মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার সেই ‘লাকি’ রেফারি থাকছেন আলজেরিয়া ম্যাচে 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১২:৫০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চলমান ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হবে এ ম্যাচ। কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহের শেষ নেয়।

আলোচিত এ ম্যাচ পরিচালনার দায়িত্বে আছেন পোল্যান্ডের সিজিমন মার্সিনিয়াক। চার বছর আগে আলোচিত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা–ফ্রান্স ম্যাচ পরিচালনা করেছিলেন অভিজ্ঞ এই রেফারি। সেই ম্যাচে মেসি ও এমবাপ্পের রোমাঞ্চকর লড়াই ফুটবল ইতিহাসে অন্যতম সেরা ফাইনাল হিসেবে জায়গা করে নেয়। এবার একই টুর্নামেন্টে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই আবারও দেখা যাচ্ছে তাকে।

এটি আর্জেন্টিনার সঙ্গে মার্সিনিয়াকের তৃতীয় সাক্ষাৎ। পরিসংখ্যান অনুযায়ী, তার পরিচালনায় আর্জেন্টিনা আগের দুই ম্যাচেই জয় পেয়েছিল।

পোল্যান্ডের এই অভিজ্ঞ রেফারি একসময় স্থানীয় লিগে খেলোয়াড় হিসেবে যুক্ত ছিলেন। পরবর্তীতে ২০০৬ সালে রেফারিং শুরু করেন এবং দ্রুতই ইউরোপিয়ান ফুটবলের এলিট পর্যায়ে জায়গা করে নেন।

তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে ২০২২ ফিফা বিশ্বকাপ ফাইনাল ও ২০২৩ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল পরিচালনা। এছাড়া তিনি টানা দুই বছর ‘বিশ্বসেরা রেফারি’ হিসেবেও স্বীকৃতি পেয়েছেন।

২০২২ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্সের সেই ঐতিহাসিক ম্যাচে তিনটি গোলই এসেছিল পেনাল্টি থেকে। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের দ্বৈরথে ম্যাচটি টাইব্রেকারে গড়ায় এবং শেষ পর্যন্ত শিরোপা জেতে আর্জেন্টিনা।

ওই আসরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে রাউন্ড অব ১৬ ম্যাচেও দায়িত্ব পালন করেছিলেন মার্সিনিয়াক, যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছিল ২-১ ব্যবধানে। ফলে আলজেরিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচে আবারও তার উপস্থিতি আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে আলাদা এক আশাবাদ তৈরি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup