মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে ৬৮ বছরের পুরোনো ইতিহাসের পুনরাবৃত্তি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১১:২২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ২০২৬-এ এক বিরল ও ঐতিহাসিক দিন পার হলো, যেখানে একদিনে অনুষ্ঠিত সব ম্যাচই ড্র হয়েছে। সবশেষ ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে এমন ঘটনা ঘটেছিল। দীর্ঘ ৬৮ বছর অপেক্ষার পর আবারও সেই নজিরের পুনরাবৃত্তি দেখল ফুটবল বিশ্ব।

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত দিনের শেষ ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড ২-২ গোলে ড্র করে। একই দিনে অনুষ্ঠিত বাকি তিন ম্যাচেও কেউ জয় পায়নি। স্পেন ও কেপ ভার্দে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। অন্যদিকে বেলজিয়াম–মিশর এবং সৌদি আরব–উরুগুয়ে ম্যাচ দুটি শেষ হয় ১-১ সমতায়।

কাকতলীয়ভাবে সুইডেন বিশ্বকাপে যে দিনে এই কীর্তি গড়া হয়েছিল সে দিনটাও ছিল ১৫ জুন ১৯৫৮। এদিনে ড্র করেছিল সুইডেন–ওয়েলস (০–০), যুগোস্লোভিয়া–প্যারাগুয়ে (৩–৩), ইংল্যান্ড–অস্ট্রিয়া (২–২) ও নর্দান আয়ারল্যান্ড–জার্মানি (২–২)।

১৯৩০ থেকে শুরু হওয়া ফিফা বিশ্বকাপে এক দিনে চারটির ড্রর ঘটনা এ দুটিই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup