

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেন দলে থাকছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল ও উইঙ্গার নিকো উইলিয়ামস। বিষয়টি নিশ্চিত করেছেন দলের প্রধান কোচ দে লা ফুয়েন্তে।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মৌসুমের শেষ দিকে মাঠের বাইরে ছিলেন ইয়ামাল ও উইলিয়ামস। তবে সময়মতো তাদের সুস্থ হয়ে ওঠা বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের জন্য বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে ভিক্টোর মুনোজও উদ্বোধনী ম্যাচে খেলার মতো ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
তবে এই তিন ফুটবলারই সোমবার পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দলের সঙ্গে মেক্সিকো সফরে যাননি। তারা যুক্তরাষ্ট্রে স্পেনের ট্রেনিং ক্যাম্পে থেকে পুনর্বাসন ও ফিটনেস উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে কোচ দে লা ফুয়েন্তে বলেন, খেলোয়াড়দের অনুপস্থিতি অবশ্যই দলের জন্য স্বস্তিদায়ক নয়। তবে মেডিকেল ও ফিটনেস স্টাফের পরামর্শেই তাদের ক্যাম্পে রেখে পুনর্বাসন প্রক্রিয়া চালানো হচ্ছে। তিনি আরও জানান, পরবর্তী ম্যাচগুলোর জন্য তিনজনকেই প্রস্তুত পাওয়ার আশা করা হচ্ছে এবং তারা দ্রুত সেরে উঠছেন।
কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে স্পেনকে অন্যতম শিরোপা-প্রত্যাশী দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে মাত্র ১৮ বছর বয়সী ইয়ামালকে নিয়ে বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে, যিনি টুর্নামেন্টের অন্যতম আলোচিত মুখ হতে পারেন।
১৫ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে স্পেন। এরপর আটলান্টায় সৌদি আরবের বিপক্ষে খেলবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেক্সিকোর গুয়াদালাহারায় তাদের প্রতিপক্ষ উরুগুয়ে।
