

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেইমার মানেই যেন নতুনত্বের ছোঁয়া। এর আগে খেলা প্রত্যেকটি বিশ্বকাপেই মাথার চুলে কোন না কোন নতুন স্টাইল নিয়ে হাজির হয়েছিলেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামার আগেই চুলের স্টাইলে পরিবর্তন আনছেন নেইমার।
স্থানীয় সময় শনিবার রাতে তার নিজস্ব হেয়ার ড্রেসার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নেইমারের নতুন স্টাইলের ভিডিও পোস্ট করেন। সেখান থেকেই এখন নেট দুনিয়ায় তোলপাড় নেইমারের নতুন স্টাইল।
বিশ্বকাপে ২৬ জনের স্কোয়াড ঘোষণার আগেও বোঝার উপায় ছিল না বেইমার আদৌ বিশ্বকাপে সুযোগ পাবেন কিনা। সারাবছর চোট জর্জরিত থেকেও শেষ সময়ে এসে ঠিকই বিশ্বকাপে সুযোগ পেয়েছেন। এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় বিশ্বকাপের আগে দুইটি প্রীতি ম্যাচে মাঠে দেখা যায়নি তাকে।
