

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে উদ্বেগে পড়েছে আর্জেন্টিনা শিবির। এবার চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছে অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনাকে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানায়, রিভার প্লেটের হয়ে বেলগ্রানোর বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন আকুনা। তবে খেলার মাঝপথে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করলে তাকে বদলি করে মাঠ ছাড়াতে হয়।
জানা গেছে, একই হ্যামস্ট্রিংয়ের পুরনো সমস্যায় আগেও ভুগেছেন ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার। ফলে বিশ্বকাপের আগে তার নতুন এই চোট আর্জেন্টিনা দলে বাড়তি দুশ্চিন্তা তৈরি করেছে।
এরই মধ্যে কোচ লিওনেল স্কালোনির বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় ঘনিয়ে এসেছে। ধারণা করা হচ্ছে, আগামী বৃহস্পতিবার বা শুক্রবার দল ঘোষণা করতে পারেন তিনি।
আকুনার চোটের প্রকৃত অবস্থা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ডিফেন্সিভ ইউনিটে একের পর এক চোটের ধাক্কা চিন্তা বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
এদিকে চোটে ভুগছেন এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, গঞ্জালো মন্তিয়েল ও লিওনেল মেসিও। যদিও এখন পর্যন্ত তাদের কেউই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েননি।
যদিও জানা গেছে, ক্লান্তির কারণে বদলি হয়ে মাঠ ছাড়েন মেসি। পরে জানা যায়, সেটি ছিল সতর্কতামূলক সিদ্ধান্ত। অন্যদিকে গোলরক্ষক মার্তিনেজ আঙুলের চোটে ভুগছেন। এ ছাড়া রোমেরো ও মন্তিয়েলের ফিটনেস নিয়েও নজর রাখছে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।
