বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৬, ১১:০৯ এএম আপডেট : ২০ মে ২০২৬, ১১:১০ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের বাকি আছে আর মাত্র হাতে গোনা কয়েক দিন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এ বিশ্বকাপকে সামনে রেখে দলগুলো বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে। বেশ কয়েকটি দল এরই মধ্যে দলও ঘোষণা করেছে।

তবে বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তার মেঘ। দলের তরুণ মিডফিল্ডার নিকো পাজের চোট ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা, যা তাকে নিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্নকে প্রশ্নের মুখে ফেলেছে।

ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে দারুণ ফর্মে থাকা ২১ বছর বয়সী এই ফুটবলার চলতি মৌসুমে নজর কাড়ছিলেন। তবে সর্বশেষ পারমার বিপক্ষে ম্যাচে তিনি মাঠে নামতে পারেননি হাঁটুর সমস্যার কারণে। জানা গেছে, এর আগের ম্যাচে ভেরোনার বিপক্ষে খেলতে গিয়ে বাঁ হাঁটুতে আঘাত পান তিনি।

প্রাথমিক মেডিকেল পরীক্ষায় বড় ধরনের লিগামেন্ট বা পেশির ক্ষতির লক্ষণ ধরা না পড়লেও চিকিৎসকদের আশঙ্কা, হাঁটুর হাড়ে কিছু জটিলতা থাকতে পারে। এই কারণেই বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষ।

পরিস্থিতি পর্যবেক্ষণে আর্জেন্টিনা ইতালিতে মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা সেখানে কোমো ক্লাবের চিকিৎসক দলের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে এবং পাজের বর্তমান শারীরিক অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করবে।

চলতি মৌসুমে ক্লাব পর্যায়ে অসাধারণ পারফরম্যান্সের কারণে নিকো পাজ আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার অন্যতম সম্ভাবনাময় নাম হিসেবে বিবেচিত হচ্ছিলেন। কিন্তু এই সময়ের চোট তার স্বপ্নে বড় ধাক্কা হয়ে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন