

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অভিজ্ঞ সন হিউং-মিনকে অধিনায়ক করে আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। এই নিয়ে চতুর্থ বিশ্বকাপের খেলার পথে দক্ষিণ কোরিয়ার অধিনায়ক।
২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে প্রথমবার জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ খেলেছিলেন সন। এরপর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও ছিলেন দক্ষিণ কোরিয়ার আক্রমণভাগের প্রধান ভরসা। এবারও দলটির সবচেয়ে বড় তারকা হিসেবে তাকেই সামনে রেখে পরিকল্পনা সাজিয়েছেন কোচ হং মাইউং-বো।
দল ঘোষণায় অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেল রেখেছেন দক্ষিণ কোরিয়ার কোচ। রক্ষণভাগে জায়গা পেয়েছেন বায়ার্ন মিউনিখের নির্ভরযোগ্য ডিফেন্ডার কিম মিন-জাই। মিডফিল্ডে আছেন পিএসজির তরুণ তারকা লি কাং-ইন। চোটের কারণে অনিশ্চয়তায় থাকলেও ফেইনুর্ডের মিডফিল্ডার হয়াং ইন-বিউমকে দলে রাখা হয়েছে। বর্তমানে গোড়ালির ইনজুরিতে ভুগছেন তিনি।
বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে রয়েছে দক্ষিণ কোরিয়া। তাদের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মেক্সিকোয়। ১১ জুন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে কোরিয়ানরা। এরপর ১৮ জুন স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৪ জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে দলটি।
দক্ষিণ কোরিয়ার আক্রমণভাগে সনের সঙ্গে থাকছেন চো গ্যু-সুং ও ওহ হিয়ন-গ্যু। এছাড়া মিডফিল্ডে লি জে-সুং, হয়াং হি-চান ও লি কাং-ইনের মতো খেলোয়াড়দের ওপরও বড় প্রত্যাশা থাকবে।
দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: জো হিয়ন-উ, কিম সেউং-গ্যু, সং বুম-কিউন।
ডিফেন্ডার: কিম মিন-জাই, চো ইউ-মিন, লি হান-বিওম, কিম তাই-হিয়ন, পার্ক জিন-সিওব, লি গি-হিউক, লি তাই-সিওক, সিওল ইয়ং-উ, ইয়েন্স কাস্ট্রপ, কিম মুন-হোয়ান।
মিডফিল্ডার: ইয়াং হিউন-জুন, পাইক সেউং-হো, হয়াং ইন-বিউম, কিম জিন-গ্যু, বে জুন-হো, ইওম জি-সুং, হয়াং হি-চান, লি ডং-গিয়ং, লি জে-সুং, লি কাং-ইন।
ফরোয়ার্ড: ওহ হিয়ন-গ্যু, সন হিউং-মিন, চো গ্যু-সুং।
