রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝড়ে গাছের ডাল রেললাইনে: সাড়ে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক 

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৩:২০ পিএম
খুলনাগামী খুলনা মেইল (রকেট মেইল) এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত
expand
খুলনাগামী খুলনা মেইল (রকেট মেইল) এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত

নীলফামারীতে রেললাইনের ওপর গাছের ডাল ভেঙে পড়ে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী খুলনা মেইল (রকেট মেইল) এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে সকাল থেকে সৈয়দপুর-চিলাহাটি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে বন্ধ থাকার সাড়ে পাঁচ ঘণ্টা বিঘ্নিত থাকার পর নীলফামারী-সৈয়দপুর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

জানা গেছে, রোববার (১৭ মে) সকাল সোয়া আটটার দিকে খয়রাত নগর রেলস্টেশন এলাকায় লাইনের ওপর পড়ে থাকা গাছের ডালে আটকে লাইনচ্যুত হয় খুলনা মেইল ট্রেনের ইঞ্জিনের সামনের দুটি চাকা।

খবর পেয়ে পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে দুপুর একটার দিকে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে। এরপর দুপুর দেড়টার দিকে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

নীলফামারী রেলস্টেশনের স্টেশন মাস্টার মিঠুন রায় জানান, ট্রেনটি দুপুর দেড়টার দিকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছে। এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Canada VS Morocco
58'
0 - 1
50' Azzedine Ounahi
World Cup