বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কবে ম্যাচ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে সেমিফাইনালের চারটি দল নিশ্চিত হয়েছে। কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর পর্ব শেষে শেষ চারে জায়গা করে নিয়েছে চার ভিন্ন দেশের চারটি শক্তিশালী ক্লাব—পিএসজি, বায়ার্ন মিউনিখ, অ্যাথলেটিকে মাদ্রিদ এবং আর্সেনাল।

কোয়ার্টার ফাইনালে তারা লিভারপুলকে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তি প্রমাণ করেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। আক্রমণ ও রক্ষণে ভারসাম্য থাকায় দলটি আবারও শিরোপা জয়ের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে বায়ার্ন মিউনিখ কঠিন প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। রিয়াল মাদ্রিদের মতো অভিজ্ঞ দলকে দুই লেগে মোট ৬-৪ গোলে পরাজিত করে তারাও নিজেদের সামর্থ্য দেখিয়েছে।

এই মৌসুমে চমক দেখিয়েছে অ্যাথলেতিকো মাদ্রিদও। মৌসুমজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনাকে হারিয়ে শেষ চারে জায়গা নিয়েছে দিয়েগো সিমিওনের দল। সুসংগঠিত রক্ষণভাগ ও আক্রমণের মাধ্যমে শক্তিশালী প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা আবারও প্রমাণ করেছে দলটি।

আর্সেনাল হয়ত খুব বেশি গোল আদায় করে দাপট দেখাতে পারেনি, তবে কার্যকর পারফরম্যান্সে তারা নিজেদের লিগের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও এগিয়ে চলেছে। স্পোর্টিংয়ের বিপক্ষে প্রথম লেগের একমাত্র গোলই তাদের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে।

সেমিফাইনালের লড়াই

শেষ চারে দুটি দারুণ দ্বৈরথ অপেক্ষা করছে। পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ এবং অ্যাতলেতিকো মাদ্রিদ বনাম আর্সেনাল। প্রথম লেগ অনুষ্ঠিত হবে ২৯ ও ৩০ এপ্রিল, আর দ্বিতীয় লেগ ৬ ও ৭ মে। প্রথম ম্যাচে পিএসজি খেলবে নিজেদের মাঠে, আর অ্যাতলেতিকো শুরু করবে ঘরের মাঠ থেকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন