শনিবার
২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুয়াতেমালা ম্যাচ বাতিল, আর্জেন্টিনার নতুন প্রতিপক্ষ আফ্রিকার দুই দেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৪:০২ পিএম
আর্জেন্টিনা ফুটবল দল ।। ছবি: সংগৃহীত
expand
আর্জেন্টিনা ফুটবল দল ।। ছবি: সংগৃহীত

আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচটি। তবে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার কারণে এ ম্যাচটি বাতিল করা হয়।

এরপর মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করে দেশটি। এ নিয়ে চূড়ান্ত সূচিও প্রকাশ করে তারা। তবে শেষ পর্যন্ত জটিলতার কারণে সেটিও বাস্তবায়ন সম্ভব হয়নি।

এদিকে গুয়েতেমালার বিপক্ষে ম্যাচটি বাতিল হওয়ার পর দুটি প্রতিপক্ষ নির্ধারণ করে সূচি ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এএফএ জানিয়েছে, আসন্ন ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা খেলবে আফ্রিকার দুই দেশ মৌরিতানিয়া ও জাম্বিয়া-র বিপক্ষে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার মাটিতে, যা ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে দলটির শেষ ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, ২৭ মার্চ বুয়েন্স আয়ার্সের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়াম-এ মৌরিতানিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই ভেন্যুতে ৩১ মার্চ তাদের প্রতিপক্ষ জাম্বিয়া।

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব পড়েছে অন্য ম্যাচগুলোর ওপরও। মৌরিতানিয়ার ফিলিস্তিনের বিপক্ষে মরক্কোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল একটি প্রীতি ম্যাচ, যা শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে।

ফিফার মার্চ উইন্ডোতে প্রায় সব দলই দুটি করে ম্যাচ খেলছে। আর্জেন্টিনাও সেই ধারা অনুসরণ করছে। এর আগে গত নভেম্বরে আফ্রিকার আরেক দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচ খেলেছিল তারা। ফলে আসন্ন দুটি ম্যাচসহ টানা তিনটি ম্যাচই আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন