

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইনজুরির কারণে ক্রিস্টিয়ানো রোনালদো-কে ছাড়াই যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগাল জাতীয় ফুটবল দল।
গত ২৮ ফেব্রুয়ারি আল-নাসর-এর হয়ে খেলতে গিয়ে ডান উরুর পেশিতে চোট পান রোনালদো। এরপর চিকিৎসার জন্য তিনি মাদ্রিদে অবস্থান করলেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। ফলে ২৮ মার্চ এস্তাদিও আজতেকাতে মেক্সিকোর বিপক্ষে এবং ৩১ মার্চ আটলান্টা-তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে না।
তবে সমর্থকদের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছেন দলের কোচ রবার্তো মার্তিনেজ। তিনি জানান, রোনালদোর চোট গুরুতর নয় এবং এক থেকে দুই সপ্তাহের মধ্যেই তিনি মাঠে ফিরতে পারেন। ফলে তার সম্ভাব্য ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শঙ্কা নেই বলেই মনে করছেন তিনি।
৪১ বছর বয়সী রোনালদো আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোলের রেকর্ডধারী। সর্বশেষ ২০২৫ সালের নভেম্বরে নিষেধাজ্ঞাজনিত কারণে আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচটিও তিনি মিস করেছিলেন।
রোনালদো না থাকলেও দলে আছেন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মিডফিল্ডে থাকছেন ব্রুনো ফার্নান্দেজ, যিনি চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন। আক্রমণভাগে আছেন জোয়াও ফেলিক্স ও গনসালো রামোস।
দীর্ঘদিন পর দলে ফিরেছেন গনসালো গেদেস। তাকে নিয়ে কোচ মার্তিনেজ বলেন, তিনি আক্রমণভাগে ভিন্ন মাত্রা যোগ করতে সক্ষম। এছাড়া নতুন মুখ হিসেবে প্রথমবার ডাক পেয়েছেন মাতেয়াস ফের্নান্দেস, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে নজর কাড়ছেন।
মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য পর্তুগালের স্কোয়াড: গোলরক্ষক: দিয়োগো কোস্তা, জোসে সা ও রুই সিলভা। ডিফেন্ডার: জোয়াও কানসেলো, দিয়োগো দালোত, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, আন্তোনিও সিলভা, তোমাস আরাউজো, রেনাতো ভেইগা। মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, জোয়াও নেভেস, রুবেন নেভেস, মাতেউস নুনেস, সামু কোস্তা, মাতেউস ফার্নান্দেজ, রদ্রিগো মোরা। ফরোয়ার্ড: রাফায়েল লিয়াও, জোয়াও ফেলিক্স, গনসালো রামোস, পেদ্রো নেতো, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, গনসালো গেদেস, রিকার্দো হোর্তা, পেদ্রো গনসালভেস
মন্তব্য করুন
