

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের স্বর্ণ বাজারে এক দিনের ব্যবধানে দুইবার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সমন্বয় অনুযায়ী ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৯২৭ টাকা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বাজুসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম গতকাল বিকাল ৩টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। নির্ধারিত এই দামে আজ শনিবারও স্বর্ণ বিক্রি হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম:
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৪৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ২৬ দফা এবং কমানো হয়েছে ১৯ দফা। ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার দাম কমানো হয়েছিল।
মন্তব্য করুন
