

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সব জল্পনা-কল্পনা আর প্রস্তুতি শেষ করে অবশেষে বাংলাদেশে পৌঁছেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী দুই জমজ ফুটবল খেলোয়াড় রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান। সবকিছু ঠিক থাকলে আগামী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে লাল সবুজ জার্সিতে মাঠে নামবেন তারা।
রোববার (১৫ মার্চ) দেশে পৌঁছানোর পর সরাসরি তারা গুলশানের টিম হোটেলে যান, যেখানে থাকার কথা রয়েছে জাতীয় দলের অন্যান্য খেলোয়াড়দের।
রাইট-ব্যাক পজিশনে খেলা ডেক্লান সুলিভান লাল-সবুজ জার্সি পরাকে তার জন্য একটি বড় সম্মান হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘লাল-সবুজ জার্সি পরার সুযোগ পাওয়া সত্যিই সম্মানের বিষয়। দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত, আর মাঠে নামার সময় নিজের সর্বশক্তি দিয়ে লড়াই করব।’
তাঁর যমজ ভাই এবং সেন্টার-ফরোয়ার্ড রোনান সুলিভান জানিয়েছেন, বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া তার জন্য কঠিন ছিল না।
তিনি বলেন, ‘ভক্তরাই এই সিদ্ধান্তকে সহজ করে দিয়েছেন। দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য আনন্দের বিষয়। সামিদ (কাসেম), ফাহাদ (করিম) এবং এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবাই দারুণ সহযোগিতা করেছেন। জয়ের মাধ্যমে তাদের সমর্থনের প্রতিদান দিতে হবে।’
জাতীয় দলের ক্যাম্প আজ থেকে শুরু হচ্ছে, যা সিঙ্গাপুরের বিরুদ্ধে আসন্ন ম্যাচকে সামনে রেখে আয়োজন করা হয়েছে। কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোমও ক্যাম্পে যোগ দিতে মুখিয়ে আছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বাংলাদেশ দলে ডাক পেয়ে সম্মানিত বোধ করছি। জাতীয় দলে যোগ দিতে এবং নিজের সর্বশক্তি দিয়ে খেলতে মুখিয়ে আছি।’
শমিত ছাড়াও ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামও দেশে পৌঁছেছেন। তারা জাতীয় দলের সঙ্গে যোগ দিয়ে দলের প্রস্তুতিতে অংশগ্রহণ করবেন এবং আসন্ন প্রতিযোগিতায় সফলতা অর্জনের জন্য মনোযোগী হবেন।
মন্তব্য করুন
