মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে হারিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০১:৪৫ এএম
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ট্রফি হাতে উদযাপন করছে বাংলাদেশ ক্রিকেট দল ।। ছবি: সংগৃহীত
expand
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ট্রফি হাতে উদযাপন করছে বাংলাদেশ ক্রিকেট দল ।। ছবি: সংগৃহীত

১১ বছর পর আবারও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশ। মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই শেষে ১১ রানের জয় তুলে নিয়েছে টাইগাররা। এ জয়ে ২-১ ব্যবধানে সিরিজও নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দারুণ এই জয়ে একটি সুখবরও পেল বাংলাদেশ। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বর থেকে নয়ে উঠে এল মেহেদী হাসান মিরাজের দল।

এতে, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে ওই বছরের ৩১ মার্চের মধ্যে র‌্যাঙ্কিংয়ে নয়ের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে।

এর আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েও র‌্যাঙ্কিংয়ে দশ থেকে সামনে এগোতে পারেনি বাংলাদেশ। যদিও তখন রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র ১ পার্থক্যে নিয়ে এসেছিল টাইগাররা। এবার পাকিস্তানকে হারিয়ে সেই খরা কাটাল টাইগাররা।

৭৬ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করে ২-১ ব্যবধানে জয়ের পর এখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯। দশে নেমে যাওয়া ক্যারিবিয়ানদের পয়েন্ট ৭৭। সিরিজ হারলেও পাকিস্তান রয়ে গেছে চার নম্বরেই। তবে রেটিং পয়েন্ট ১০৫ থেকে কমে হয়েছে তাদের ১০২।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank