সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা, দায়িত্বে থাকবেন ২০৩১ পর্যন্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৬:০৬ এএম আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৬:০৭ এএম
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা ।। ছবি: সংগৃহীত
expand
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা ।। ছবি: সংগৃহীত

সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে আবারও হুয়ান লাপোর্তা বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। কাতালান টেলিভিশন চ্যানেল টিভিথ্রির জরিপ অনুযায়ী, ৬৬ শতাংশ ভোট পেয়ে তিনি প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্টকে বড় ব্যবধানে হারিয়েছেন। এই জয়ের ফলে ২০৩১ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাব বার্সেলোনার শীর্ষ পদে দায়িত্ব পালন করবেন ৬৩ বছর বয়সী এই সংগঠক।

রোববার (১৫ মার্চ) সকাল থেকেই কাতালুনিয়া জুড়ে হাজার হাজার বার্সা সমর্থক ভোটকেন্দ্রে ভিড় জমান। নির্বাচনের মূল লড়াই ছিল বর্তমান প্রেসিডেন্ট লাপোর্তা ও চ্যালেঞ্জার ফন্টের মধ্যে।

নির্বাচনী প্রচারণায় ফন্ট বারবার লিওনেল মেসির সঙ্গে লাপোর্তার তিক্ত সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরেন। অন্যদিকে লাপোর্তা দাবি করেন, ক্লাবের মাঠের সাফল্য ধরে রাখা এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য তার নেতৃত্বই সবচেয়ে কার্যকর। তিনি সতর্ক করে বলেন, ফন্ট নির্বাচিত হলে ক্লাবের ভঙ্গুর অর্থনীতি আবারও ঝুঁকির মুখে পড়তে পারে।

উল্লেখ্য, ২০০৩ থেকে ২০১০ সাল এবং ২০২১ সাল থেকে বর্তমান সময় বার্সেলোনার দায়িত্ব পালন করছেন লাপোর্তা। তার সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো ক্লাবের সাফল্য ধরে রাখা এবং আর্থিক কাঠামোকে আরও শক্তিশালী করা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন