

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। অন্যদিকে টেবিলের তলানিতে অবস্থান উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের।
টেবিলের তলানিতে থাকা এই উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচে সুবিধা করতে পারেনি টেবিল টপার আর্সেনাল। দুর্দান্ত ফুটবল খেলে গানারদের আটকে দিয়েছে তারা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উলভসের মাঠ মলিনাক্স স্টেডিয়ামে ২-২ গোলে ড্র করে আর্সেনাল। প্রথম হাফে সাকার গোলে এগিয়ে থেকে বিরতিতে গেলেও, দ্বিতীয় হাফে হয় নাটক।
এদিন ম্যাচের পঞ্চম মিনিটে রাইসের অসাধারণ এক ক্রস থেকে হেডে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন বুকায়ো সাকা। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্তেতার দল। দ্বিতীয় হাফে আবারও গোল করে গানাররা।
৫৬তম মিনিটে ডিফেন্ডার গ্যাব্রিয়েলের থ্রু বল ধরে বল জালে পাঠান পিয়েরো হিনকাপিয়ে। এই গোলের পর মনে হচ্ছিল সহজ জয় নিয়েই মাঠ ছাড়বে আর্সেনাল। তবে নাটকের শুরুটা হয় ৬১ মিনিটে।
হুগো বুয়েনো উলভসের হয়ে প্রথম গোলটি করেন। আর ম্যাচে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে উলভসকে সমতায় ফেরান এডোজি। যদিও গোলটি হওয়ার পেছনে গ্যাব্রিয়েল ও রায়ার ভুল ছিল।
২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে আর্সেনাল। ম্যানচেস্টার সিটি এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে। আর ২৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সবচেয়ে নিচে রয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।
মন্তব্য করুন

