

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের সংস্কারকাজ উদ্বোধন করতে আসেন জার্মানির জাতীয় দলের সাবেক ফুটবলার মেসুত ওজিল। বুধবার বিকেলে তাঁর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ানও বিশ্ববিদ্যালয়ে আসেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের সংস্কারকাজ উদ্বোধন করতে বাংলাদেশে এসেছেন বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলার মেসুত ওজিল। তাঁর সফরসঙ্গী তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম।
জানা যায়, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যাওয়াসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে বাংলাদেশে এসেছেন ওজিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্তুজা মেডিক্যাল সেন্টার উদ্বোধন করেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
তুরস্ক সরকারের আওতাধীন ‘টিকা’ নামের একটি প্রজেক্ট শহীদ মর্তুজা মেডিক্যাল সেন্টারের বেশ কিছু উন্নয়নমূলক কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনকে সাহায্য করছে। এই প্রজেক্টের উদ্বোধন করতেই মূলত ওজিলের ঢাকায় আসা।
মর্তুজা মেডিকেল সেন্টার সংস্কারকাজের উদ্বোধনীতে এই দুজনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন ও টিকার প্রেসিডেন্ট আব্দুল্লাহ এরেনও উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া জানিয়েছেন, ‘তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টীকা) আমন্ত্রণে ঢাকায় এসেছেন ওজিল ও বিলাল। পরে ডাকসুর সদস্যরা তাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।’
তিনি বলেন, ‘ওজিল ও বিলাল এরদোয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তাঁরা ডাকসুর আমন্ত্রণে আসেননি। টীকা নামক একটা ফাউন্ডেশন থেকে তাদের আমন্ত্রণ দেওয়া হয়। তারা মূলত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য বাংলাদেশের এসেছেন। আসার পর ডাকসুকে ইনভাইট করে তারা, যাতে তাদের সঙ্গে লাঞ্চ করি আমরা। তখন আমরা কয়েকজন দাওয়াতে অংশ নেই।’
রাফিয়া জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্তুজা মেডিকেলের সব যন্ত্রপাতি সরবারহ করে টীকা। টীকার দাওয়াতে যেহেতু তারা আসছে মোর্তজা মেডিকেল উদ্বোধন করেছে তারা। তখন ঢাকসু তাঁদের ইনভাইট করে।
মন্তব্য করুন

