বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ফিফা সভাপতি-ম্যাচ রেফারির বিরুদ্ধে থানায় অভিযোগ!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৪:০১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার একটি বিশ্বকাপ ম্যাচের রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফিফার সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নোয়াখালীর এক তরুণ। একই সঙ্গে তিনি পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।

অভিযোগকারী মো. রাকিব (২২) সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার (০৮ জুলাই) রাতে তিনি সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে হাজির হন। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি স্থানীয় থানার আইনগত এখতিয়ারের মধ্যে পড়ে না।

অভিযোগে রাকিব দাবি করেন, মঙ্গলবার রাতে স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের ম্যাচটি দেখার সময় তিনি রেফারিংয়ে পক্ষপাত লক্ষ্য করেন। তার অভিযোগ, ম্যাচে অন্যায্য পেনাল্টি দেওয়া, বৈধ গোল বাতিল করা এবং মিসরের খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ম্যাচের ফলাফল প্রভাবিত করা হয়েছে।

লিখিত অভিযোগে তিনি ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫-২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ফিফার কাছে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, তরুণটি থানায় লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন। তবে এ ধরনের বিষয়ে স্থানীয় থানার কোনো আইনগত এখতিয়ার নেই। বিষয়টি তাকে বুঝিয়ে বলা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (০৯ জুলাই) সকালে রাকিব বলেন, ম্যাচটি দেখার পর তিনি ও তার সঙ্গে থাকা সমর্থকেরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। পুলিশ মামলা নেয়নি বলে তিনি একই অভিযোগ নিয়ে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রয়োজনে মানববন্ধনসহ আরও কর্মসূচি দেওয়ার কথাও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup