

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মিসরের বিপক্ষে ইতিহাস গড়া প্রত্যাবর্তনের জয়ে উচ্ছ্বাসটা একটু হলেও ভাটা পড়েছিল আর্জেন্টিনা শিবিরে। কারণ ডিফেন্ডার ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরোর চোট। ম্যাচ শেষে তার বাঁ পায়ের কাফে অস্বস্তি অনুভূত হয়েছিল। তার খেলা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কাও।
তবে সেই শঙ্কা কাটিয়ে উঠেছে আলবিসেলেস্তেরা। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে প্রকাশ, রোমেরোর চোট শুধুই সাধারণ ক্র্যাম্প ছিল এবং গুরুতর কোনো চোট নয়।
বুধবার (৮ জুলাই) দলের অনুশীলনে অংশ নিয়ে রোমেরো পুরোপুরি সুস্থ আছেন বলে নিশ্চিত হয়েছে আর্জেন্টিনা দল। ফলে বাংলাদেশ সময় আগামী রোববার (১২ জুলাই) সকাল ৭টায় সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তার শুরুর একাদশে থাকার সম্ভাবনা প্রায় নিশ্চিত।
মিশরের বিপক্ষে ম্যাচে রোমেরো দুর্দান্ত এক হেডে আর্জেন্টিনার প্রথম গোলটি করেন। তার সেই গোল দলকে ম্যাচে ফেরার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বুধবারের অনুশীলন মূলত গা গরমের ছিল। যারা আগের ম্যাচে পুরো সময় বা দীর্ঘ সময় খেলেছেন, তারা জিমে অনুশীলন ও রিকভারি সেশন করেছেন। অন্যদিকে, যারা কম সময় খেলেছেন বা মাঠে নামেননি, তারা মাঠে আলাদা অনুশীলন করেছেন। অনুশীলনের প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা হয়।
সুইজারল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য একাদশ সম্পর্কে তেমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে কোচ লিওনেল স্কালোনি মিসরের বিপক্ষে খেলানো দলে খুব বেশি পরিবর্তন আনবেন না বলেই ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবারের অনুশীলনে সম্ভাব্য শুরুর একাদশ চূড়ান্ত করা হবে। আর শুক্রবার শেষ অনুশীলনের পর সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হবেন কোচ স্কালোনি।
