শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরের বিষয়ে কি বললেন রোনালদো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন ক্রিস্টিয়ানো রোনালদো। ভাইয়ের অবসর নিয়ে এমনি তথ্য দিয়েছেন পর্তুগিজ তারকার বোন কাতিয়া আভেইরো।

বিষয়টা নিশ্চিত হতেই রোনালদোর কাছে জানতে চাওয়া হয়েছিল কবে অবসর নিচ্ছেন তিনি। উত্তরে যা বলেছেন তাতে বিশ্বকাপ শেষেই অবসর নিচ্ছেন না তিনি। তার মতে, হুট করে কোনো সিদ্ধান্ত নেন না তিনি।

ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ৩২-এ ২-১ গোলের জয় পাওয়ার পর রোনালদো বলেছেন, ‘ক্রিস্টিয়ানোর ভবিষ্যৎ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নয়।

আমি আমার পরিবারের সঙ্গে কথা বলব এবং তারপর সিদ্ধান্ত নেব। তাড়াহুড়ো করে আমি কোনো সিদ্ধান্ত নিই না। এখন বিশ্রাম নেওয়ার এবং পরের ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়ার সময়। টুর্নামেন্ট শেষে যা সিদ্ধান্ত নেওয়ার নেব, এখন নয়।

এর আগে রোনালদোর বোন আভেইরো বলেন, “আমার কাছে থাকা তথ্য অনুযায়ী, আমি বিদায়ের কথা বলতে পারি। আজই নয়, তবে আমার মনে হয় এটাই শেষ। আমি জাতীয় দলের কথা বলছি। একটি নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী, এই বিশ্বকাপই তার ‘লাস্ট ড্যান্স’।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Australia VS Egypt
Scheduled
04 Jul, 12:00 AM
VS
World Cup