সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৯১ মিনিটে মরক্কোর নাটকীয় গোল, ম্যাচ গড়াল অতিরিক্ত ৩০ মিনিটে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৯:১২ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে শেষ মুহূর্তের নাটকীয়তায় অতিরিক্ত সময়ে গড়িয়েছে মরক্কো ও নেদারল্যান্ডসের ম্যাচ।

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ১-১ গোলে সমতা থাকায় এখন অতিরিক্ত ৩০ মিনিটে নিষ্পত্তি হবে কোয়ার্টার ফাইনালের টিকিট।

ম্যাচের প্রথম ৭১ মিনিট পর্যন্ত দুই দলের কেউই গোলের দেখা পায়নি। যদিও উভয় দলই একাধিক আক্রমণ তৈরি করেছিল, তবে কোনো দলই জালের ঠিকানা খুঁজে পায়নি।

অবশেষে ৭২তম মিনিটে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন তারকা ফরোয়ার্ড কোডি গাকপো। এই গোলের পর ডাচদের জয় প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল।

তবে হাল ছাড়েনি মরক্কো। সমতায় ফেরার লক্ষ্যে একের পর এক আক্রমণ চালাতে থাকে আফ্রিকান প্রতিনিধিরা। তাদের সেই চাপের ফল আসে ইনজুরি সময়ের প্রথম মিনিটে।

ম্যাচের ৯১তম মিনিটে ইসা দিওপের দারুণ গোলে সমতায় ফেরে মরক্কো। শেষ মুহূর্তের এই নাটকীয় গোলে উচ্ছ্বাসে ফেটে পড়ে মরক্কোর খেলোয়াড় ও সমর্থকরা।

ফলে নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-১ সমতায় থাকায় ম্যাচটি গড়িয়েছে অতিরিক্ত ৩০ মিনিটে। এখন এই অতিরিক্ত সময়েই নির্ধারিত হবে কোন দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank