মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের ম্যাচ কবে?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০২:৫৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জাপানকে হারিয়ে রাউন্ড অব ১৬ এ নাম লেখাল ব্রাজিল। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর এই ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ২৯তম মিনিটে কাইশু সানোর দুর্দান্ত গোলে জাপান এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধে ব্রাজিলের পাল্টা আক্রমণে ম্যাচের মোড় ঘুরে যায়। ৫৬ মিনিটে কাসেমিরোর হেড থেকে সমতা ফেরায় ব্রাজিল। আর যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

ব্রাজিল এখন শেষ ষোলো ম্যাচের জন্য প্রতিপক্ষের অপেক্ষায়। আজ মঙ্গলবার সেই লড়াইয়ে মুখোমুখি হবে নরওয়ে ও আইভরি কোস্ট। ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের জয়ী দলই পরবর্তী পর্বে ব্রাজিলের মুখোমুখি হবে।

আগামী ‍৬ জুলাই রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই করবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। পেলে-রোনালদো নাজারিওদের উত্তরসূরীরা শিরোপার পথে কতদূর পর্যন্ত যেতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Germany VS Paraguay
93'
1 - 1
54' Kai Havertz
42' Julio Enciso
World Cup