শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নকআউটের আগে বড় ধাক্কা ফ্রান্স শিবিরে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৫:৪৯ পিএম
expand
নকআউটের আগে বড় ধাক্কা ফ্রান্স শিবিরে

নকআউট পর্বের আগে বড় ধাক্কা খেল ফ্রান্স। দলের অন্যতম ভরসার সেন্টার-ব্যাক উইলিয়াম সালিবা পিঠের চোটের কারণে নরওয়ের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না।

ফ্রান্সের সহকারী কোচ গি স্তেফাঁ জানিয়েছেন, সালিবা এখনো পুরোপুরি ফিট নন। তাই কোনো ঝুঁকি না নিয়ে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি জানান, ফরোয়ার্ড মার্কাস থুরামও কাফের চোটে ভুগছেন এবং তার অবস্থাও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সালিবার অনুপস্থিতি ফ্রান্সের রক্ষণভাগে বড় শূন্যতা তৈরি করতে পারে। বিশ্বকাপে এখন পর্যন্ত তিনি নিয়মিত একাদশের অপরিহার্য সদস্য হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ফলে নরওয়ের বিপক্ষে তাকে ছাড়া নতুন রক্ষণজুটি গড়ে তুলতে হবে কোচিং স্টাফকে।

এদিকে ব্যক্তিগত শোকের কারণে দলের সঙ্গে নেই প্রধান কোচ দিদিয়ের দেশম। মায়ের মৃত্যুর পর তিনি সাময়িকভাবে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তবে নকআউট পর্ব শুরুর আগেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ততদিন পর্যন্ত সহকারী কোচ গি স্তেফাঁর অধীনেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ফরাসি দল।

বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। প্রথম দুই ম্যাচে সেনেগাল ও ইরাককে হারিয়ে তারা আগেই শেষ বত্রিশ নিশ্চিত করেছে। অন্যদিকে আর্লিং হলান্ডের নেতৃত্বে ২৮ বছর পর নকআউট পর্বে জায়গা করে নিয়েছে নরওয়ে। ফলে দুই ইউরোপীয় শক্তির এই লড়াইয়ে সালিবার অনুপস্থিতি ফ্রান্সের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS France
Scheduled
27 Jun, 01:00 AM
VS
World Cup